সহবাসের দোয়া । স্ত্রী সহবাসের দোয়া।সহবাসের দোয়া ও নিয়ম।

0

সহবাসের দোয়া । স্ত্রী সহবাসের দোয়া।সহবাসের দোয়া ও নিয়ম।


সহবাসের দোয়া কখন পড়তে হয়? স্ত্রী সহবাসের আগে এই দুআ পাঠ করতে হয়

سْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

বাংরা উচ্চারণঃ- বিসমিল্লাহি আল্লা-হুম্মা জান্নিবনাশ্-শাইত্বনা ওয়া জান্নিবিশ্-শাইত্বনা মা রযাকতানা। মনে রাখবেন সরাসরি বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। তাই অডিও শুনে মুখস্থ করুন।

বাংলা অর্থঃ- আল্লাহ্‌র নামে। হে আল্লাহ! আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। (সহিহ বুখারী ৬/১৪১, নং ১৪১; সহিহ মুসলিম ২/১০২৮, নং ১৪৩৪।)

বিশেষ দ্রষ্টব্যঃ- যদি এই দুআ মুখস্থ না থাকে তবে কমপক্ষে “বিসমিল্লাহ্”‌বলবেন।

 

সহবাসের আগে দুআ পড়লে শয়তান ক্ষতি করতে পারে না। ক্ষতি করতে না পারার অর্থ কি?

এর অর্থ এই যে,

(ক) ‘বিসমিল্লাহ্’এর বরকতে সেই সন্তান নেক হয়। যেহেতু মহান আল্লাহ শয়তান কে বলেছেন, “আমার (একনিষ্ঠ) বান্দাদের উপর তোমার কোন আধিপত্য থাকবে না।” (সুরা হিজর আয়াত নং ৪২)

(খ) সন্তানের স্বাস্থ্যগত কোন ক্ষতি হয় না।

(গ) সন্তান শিরক ও কুফর মুক্ত হয়।

(ঘ) কাবীরা গোনাহ থেকে বিরত থাকতে সক্ষম হয়।

(ঙ) ঐ সহবাসে শয়তান শরীক হতে পারেনা।



Post a Comment

0Comments

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Post a Comment (0)